শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

ঢাকার চৌধুরীপাড়ায় আজ শুরু সিরাতের বইমেলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের বিস্তৃত আঙ্গিনায় আজ থেকে শুরু হচ্ছে সিরাতুন্নবী সা. বইমেলা ২০২৩। উৎসবমুখর এই আয়োজন চলবে শনিবার (৭ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত। আজ বাদ জোহর বইমেলা উদ্বোধন করবেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান। 

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত এই ইসলামী বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় থাকবে নতুন বই, লেখক আড্ডা ও নানা রকম অফার। চলবে বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।   

এদিকে বইমেলা প্রসঙ্গে শেখ জুনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন,  সীরাতের মাসে মানুষের ঘরে ঘরে নবী জীবনীর গ্রন্থ  পৌঁছে দিতে বইমেলা বড়ই সহায়ক। আমরা চাই রবিউল আউয়ালের এই গুরুত্বপূর্ণ সময়ে মহানবী সা. এর জীবন চর্চা আরও ব্যাপক হোক। আমাদের মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান সাহেবও আন্তরিকভাবে চান সব মুসল্লির ঘরে নবীর জীবনী পৌঁছে যাক। তাই আমাদের এই আয়োজন।  

অপরদিকে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, বাজারে প্রচুর বই আছে, আছে প্রচুর বিক্রেতা ও হকার। কিন্তু বিপুল সম্ভাবনাময় পাঠক  শ্রেণী গড়ে তোলবার  তেমন কোন উদ্যোগ নেই। রবিউল আওয়াল মাসে নবী কারিম সা. এর জীবনী গ্রন্থকে উপলক্ষ্য করে একটি বিশাল পাঠক  শ্রেণি তৈরি করা সম্ভব। বইমেলা শুধু বই বিক্রির জন্য নয়। বইবান্ধব সমাজ গড়তেও সহায়ক। আমরা বইবান্ধব একটি সমাজ গড়ার জন্যই কাজ করছি। মেলার আবেদনকে কাজে লাগিয়ে আমরা পাঠকের কাছাকাছি যেতে চাই।


উল্লেখ্য, ২০২২ সাল থেকে প্রতি বছর রবিউল আওয়ালে সিরাতুন্নবী সা.উপলক্ষে বইমেলার আয়োজন করে আসছে আওয়ার ইসলাম। গতবারের মতো এবারও টাইটেল স্পন্সর হিসেবে আছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এবং ভয়েজার এ্যাপারেলস লি. চৌধুরী পাড়া, ঢাকা (সাঙ্গু গ্রুপ)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ