শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা আলিয়া মাদ্রাসার হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ঢাকার বকশি বাজার এলাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থী শূন্য হল দুটিকে ইতোমধ্যেই সিলগালা করে দিয়েছে মাদ্রাসা প্রশাসন।

আজ রোববার (১ অক্টোবর) সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

হল বন্ধের কারণ হিসেবে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।

মূলত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রেক্ষিতে ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। পরদিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়- এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত করা হলো।

এর আগে, চলতি বছরের ২০ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ