|| মোহাম্মাদ হুজাইফা ||
বর্তমান পৃথিবী বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতানির্ভর হয়ে ওঠছে। এই উন্নতির সময়ে ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি সামাজিক জীবনে সফলভাবে প্রতিষ্ঠিত হতে হলে প্রয়োজন আধুনিক ও বাস্তবমুখী শিক্ষার সংমিশ্রণ। এজন্য মাদরাসা শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, জরুরি ভিত্তিতে মাদরাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা উচিত। না হলে তারা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে।
একজন মানুষ মাদরাসায় পড়ে কুরআন, হাদিস, ফিকাহ ইত্যাদি বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করতে পারে। নীতি ও আদর্শে নিজেকে উত্তম মানুষ হিসেবে গড়ে নিতে পারে।