।। হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।।
জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম'র পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র ভারপ্রাপ্ত সভাপতি, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা আল্লামা ফুরকানুল্লাহ খলীল বলেছেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. কেবল বাংলাদেশ নয়; বহির্বিশ্বেও সুসমাদৃত একজন বিদগ্ধ আরবী সাহিত্যিক ও প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী শিক্ষা-দীক্ষা ও তাহযীব-তামাদ্দুনের বিকাশধারায় অনন্য অবদান রেখে গিয়েছেন। তিনি ছিলেন, ইসলামী শিক্ষা সংস্কার আন্দোলনের এক বিপ্লবী কিংবদন্তি। যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর তাত্ত্বিক চিন্তা ও বৈপ্লবিক দর্শন ইসলামী শিক্ষাঙ্গনে এক অনন্য মাইলফলক রচনা করে। ইসলামী শিক্ষাব্যবস্থা ও সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে তাঁর অবদান অবিস্মরà¦