সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

‘ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম সমাজের উপর রাষ্ট্রীয় আগ্রাসন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তাওহীদ আদনান ইয়াকুব ||

ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এক ভয়াবহ প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। এরই এক উদ্বেগজনক উদাহরণ হলো মধ্যপ্রদেশের পান্না জেলার একটি ৩০ বছরের পুরনো মাদ্রাসা ভবনকে ‘অবৈধ’ ঘোষণা করে ভেঙে ফেলার ঘটনা। এই ঘটনাকে নিছক একটি স্থানীয় সিদ্ধান্ত বলে উড়িয়ে দেওয়া যাবে না; বরং এটি সেই বৃহৎ প্রেক্ষাপটেরই অংশ, যার নাম ওয়াকফ আইন সংশোধন—একটি বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ যা মুসলিমদের সম্পদের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে উঠছে।

মধ্যপ্রদেশের পান্না জেলার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেটি গত ৩০ বছর ধরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের শিশুদের ধর্মীয় ও প্রাথমিক শিক্ষা দান করে আসছিল, তা আচমকাই ‘অবৈধ নির্মাণ’ বলে ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসন দাবি করে, এই ভবনটি ওয়াকফ বোর্ডের অধীনে থাকলেও সরকারি রেকর্ডে তা ব