বিশ্বব্যাপী প্রসার ঘটছে ইসলামের। এই ধারাবাহিকতায় সুখবর মিলল প্রতিবেশী দেশ ভারত থেকে। দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির যে হার, তাতে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। ২০৫০ সালে ভারতে মুসলিমদের সংখ্যাই বেশি হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ২০১০ সালে বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিল ১ দশমিক ৬ বিলিয়ন বা ১৬০ কোটি; যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী পূর্বাভাস মিলেছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছাড়িয়ে যাবে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হারকে। আগামী কয়েক বছরে ৭৩ শতাংশ বেড়ে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা গিয়ে দাঁড়াবে ২ দশমিক ৮ বিলিয়ন বা ২৮০ কোটিতে।