সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাল হাইআতুল উলয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা হাসিব টাওয়ারে সংস্থাটির অফিসে  সকাল ১০টায় এ বৈঠক শুরু হবে। বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান আল্লামা মাহমদুল হাসানসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

আজ বুধবার সংস্থাটির অফিস ব্যাপস্থাপক মু. অছিউর রহমান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

সূত্রে জানা যায়, কালকের বৈঠকে ২০২৪-২৫ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার মারকাযগুলো (কেন্দ্র), নেগরান-মুমতাহিনদের তালিকা চূড়ান্ত করা ও খাতা দেখার কেন্দ্র সম্পর্কে পর্যালোচনা করা হবে।

এছাড়া, সংস্থাটিতে পূর্বঘোষিত জনবল নিয়োগে আবেদনকারীদের থেকে কমিটির সুপারিশপ্রাপ্ত কর্মীদের নিয়োগের বিষয়ে চূড়ান্ত ফায়সালা করা হবে বলে জানা যায়।

হাআমা/