বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

তাবলিগ নিয়ে মুফতিয়ে আজম রহ.-এর ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ উমারা হাবীব ||

বর্তমান তাবলিগ জামাতের সূচনাকালে যেসব উলামায়ে কেরাম সর্বোতভাবে একে সমর্থন সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে নিয়েছেন, তাদের শীর্ষস্থানীয় হলেন তখনকার ভারত উপমহাদেশের মুফতিয়ে আজম মাওলানা কেফায়েতুল্লাহ দেহলবি রহ. (ইন্তেকাল ১৯৫২)। তিনি তাবলিগ জামাতের বিভিন্ন মজলিসে উপস্থিত হয়ে এবং তাবলিগি ইজতেমায় অংশগ্রহণের মাধ্যমে সরাসরি উৎসাহ জুগিয়েছেন। ১৯৪১ সালে নুহ অঞ্চলে তাবলিগের প্রথম ইজতেমায় মুফতি কেফায়েতুল্লাহ রহ.ও উপস্থিত ছিলেন। শুরু থেকেই শরিয়তের আলোকে ফতোয়া প্রদানের মাধ্যমে তাবলিগের কাজকে বেগবান করেছেন।

১৩৬৪ হিজরিতে মুফতিয়ে আজম রহ. দুটি ফতোয়া সাধারণ মুসলমানদের তাবলিগ জামাত সাহাবায়ে কেরাম ও পূর্ববর্তী আকাবিরের পথেই চলছে। তার কাছে প্রশ্ন ছিল-

এক. সাহাবায়ে কেরাম দল বানিয়ে মুসলমানদের মধ্যে কালেমা নামাজ শেখাতে বের হতেন অথবা পূর্ববর্তী উলামা কালেমা নামাজ শেখাতে জামাত বানিয়ে একজন আমির নির্ধারণ করে অধার্মিক মুসলমানদের ঘরে যেতেন?

তিনি উত্তর লিখেছেন, ‘সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুম একা একা এবং কয়েকজন মিলে মিলে এই খেদমত আঞ্জাম দিতেন। তখন এই মেহনত হতো কালেমা নামাজ শেখানোর জন্য অর্থাৎ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে নামাজ ইত্যাদি শিখত। কুরআন মাজিদ পড়ত এবং হিফজ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে একা কাউকে অন্য সঙ্গীদের সাথে ইসলামের তাবলিগ এবং ইসলামের বিধিবিধান শিক্ষার জন্য পাঠাতেন। আজকাল দুর্ভাগ্যের ফলে মুসলমানদের বিশুদ্ধ কালেমা শেখাতে হয়। তাদের ধরে নামাজের জন্য মসজিদে নিয়ে আসতে হয়। অমুসলিমদের মধ্যে তাবলিগ করার জন্য যাওয়ার সুযোগই হাতে আসে না। তাবলিগের এই কাজে মুসলমানদের অবস্থা সংশোধন হয়ে গেলে পরে অমুসলিমদের দিকে দৃষ্টি দেওয়া যাবে।’
দুই. হজরত ইলিয়াস রহ.-এর তাবলিগি কাজের প্রমাণ ইসলামের প্রথম যুগে পাওয়া যায়?

মুফতিয়ে আজম মাওলানা কেফায়েতুল্লাহ রহ. লিখেছেন, আসলে এই আন্দোলন মৌলিকভাবে ইসলামের বুনিয়াদি বিষয়। কেননা, আল্লাহ তায়ালার পয়গাম তার বান্দাদের কাছে পৌঁছানো এবং তাদের ঘরে গিয়ে নিজেই পৌঁছানো প্রকৃত তাবলিগ। ইসলামের প্রথম যুগে প্রত্যেক ব্যক্তি নিজেই এই খেদমত আঞ্জাম দিতেন এবং জীবনের প্রতিপদে এটাকেই সবসময় সামনে রাখতেন। এজন্য তখন কয়েকজন মিলে দল দল বানিয়ে এবং আলাদা কোনো নেজাম তারতিব দেওয়ার প্রয়োজন ছিল না।  সূত্র: কিফায়াতুল মুফতি ৩/ ৭১-৭৩

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ