শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ভূমিধসে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং তোরখামে ভয়াবহ ভূমি ধস হয়েছে। গত ১৮ এপ্রিল মঙ্গলবার ভোররাতের দিকে হওয়া এই ভূমিধসের পর এখন পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা বাহিনী।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্য অনেকাংশে এই সীমান্ত ক্রসিংনির্ভর। দিনরাত ২৪ ঘণ্টা এই সীমান্ত দিয়ে চলাচল করে মালবাহী ট্রাক, বাস ও মানুষজন। মঙ্গলবার ভোররাতে যখন ভূমিধস ঘটে, তখন পাকিস্তান অংশে ক্রসিং পেরোনোর সারিতে ছিল শতাধিক ট্রাক। সেসব ট্রাকের মধ্যে অন্তত ২০টি মাটি ও পাথরের নিচে চাপা পড়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর মুখপাত্র বিলাল ফাইজি।

যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের কেউ ট্রাকের ড্রাইভার, কেউবা হেলপার ছিলেন।

তোরখাম ক্রসিং থেকে মাত্র ১২০ মিটার (প্রায় ৩৮০ ফুট) দূরত্বে ঘটে ভূমিধস। ড্রাইভার-হেলপারদের অনেকেই তখন সেহেরিতে ব্যস্ত ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন তারা।

জিও নিউজকে ফাইজি বলেন, ‘কতজনের মৃত্যু হয়েছে— এখনও বলা সম্ভব নয়। মাটি-পাথরের স্তুপ সরালে তা জানা যাবে। আশার কথা হলো, ইতোমধ্যে আমরা ৬০ শতাংশ আবর্জনা সরিয়ে ফেলেছি।

ঠিক কী কারণে এই ভূমিধস ঘটল— তাও এখন পর্যন্ত জানা যায়নি। তবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা মনে করছেন, ক্রসিংপথ আরও বড় করতে গত কয়েকমাস ধরে ক্রসিংয়ের আশপাশের পাহাড়গুলো কাটা হচ্ছে। এর ফলেই ঘটেছে মঙ্গলবারের এই ভূমিধস।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ