বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৫ জন। আজ বুধবার বেলা সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

জানা গেছে, প্রথম দিনে ১৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামও।

এছাড়া আছেন প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এস এম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম।

মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। ফরম সংগ্রহ করেছেন শিরিন আহমেদ, আহমেদ ফয়সাল চৌধুরী, বিজয় কুমার চৌধুরী, নোমান আল মাহমুদ, মো. আবু তাহের, কফিল উদ্দিন খান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. এমরান, সাইফুদ্দিন আহমেদ রিব, মোহাম্মদ আব্দুল কাদের, এসএম আবুল কালাম ও এএ নুরুল ইসলাম।

আগামী ২৫ মার্চ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। আর ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ