মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঘর পাচ্ছে আরও প্রায় ৪০ হাজার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে আরও প্রায় ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে আজ প্রধানমন্ত্রী হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে বাড়িগুলো হস্তান্তর করবেন। এর মধ্য দিয়ে দেশের ২১১টি উপজেলা পুরোপুরি ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপকারভোগী পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

বুধবার মোট ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি পাচ্ছে ভূমিহীন ও গৃহহীনরা। এর মাধ্যমে মোট ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর দেয়া হবে। এর আগে তিন দফায় এক লাখ ৮৫ হাজার ১২৯টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়।

গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ের বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে দেশের ৯ জেলার সব উপজেলা এবং সারা দেশের ১৫৯ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে। ৯টি জেলা হলো—মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও মাগুরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি যুক্ত থেকে তিনটি প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রকল্পগুলো হলো—গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দীগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বানারীপাড়া পৌরসভার উত্তরপার আশ্রয়ণ প্রকল্প।

চতুর্থ পর্যায়েও বিশেষ এলাকার জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ করা হয়েছে। এবার চরাঞ্চলের জন্য বিশেষ ডিজাইনের ঘর আছে এক হাজার ৩৭৩টি এবং পার্বত্য এলাকার জন্য মাচাং ঘর আছে ৬৩৪টি।

যেসব এলাকায় সরকারি খাস জমি পাওয়া যায়নি সেখানে আশ্রয়ণ প্রকল্পের জন্য জমি কিনে বাড়ি করে দেওয়ার ব্যতিক্রমী নজির গড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তারা ভূমিহীন, গৃহহীনদের জন্য সারা দেশে ৩০৬.৩৭ একর জমি ক্রয় করেছে। জমি ক্রয় বাবদ ২০৬ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্রয়কৃত জমিতে ১৩ হাজার ১৬৮টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

সরকারের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, দেশে ভূমিহীন