মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে পরবর্তী ব্যবস্থা নেব: শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুদক আইনের ৫৪(২) বিধি নিয়ে আপিল বিভাগের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

শরীফ উদ্দিন বলেন, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন সেটা মানতে হবে। আমার আর কী বলার থাকবে। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব। আল্লাহ যেখানে রিজিক রেখেছেন, সেখানেই কাজ করব।

এর আগে সকালে কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ছাড়া দুদক কর্মচারীকে অপসারণ করা-সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বিভাগের রায়ের ফলে দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না বলে জানান আইনজীবী খুরশিদ আলম খান।

তিনি বলেন, দুদক কর্মচারীকে অপসারণ করা-সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন দুদকের আপিল মঞ্জুর করে সেই রায় আপিল বিভাগ বাতিল করেছেন।

এছাড়া দুদক কর্মকর্তা শরীফ যে রিট আবেদন করেছিলেন তা পরিত্যক্ত ঘোষণা করেছেন আদালত। ফলে শরীফ আপাতত চাকরিতে ফিরতে পারবেন না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ