মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে মদিনায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, চট্টগ্রাম বাশখালী উপজেলার ৬নং কথারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউল বেপারীর বাড়ির মৃত হাশমত আলীর ছেলে মোস্তফা (৬৪), অন্যজনের বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের ঢেমের খীল রাস্তার মাথার মাওলানা বাড়ির মাওলানা আনোয়ার হোসেনের ২য় পুত্র মোহাম্মদ ফোরকান (৫৫)।

অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন কক্সবাজার জেলার ঈদগাহর সারোয়ার আলম।বর্তমানে ওয়াদি আল ফারা সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত মোস্তফার ভাগীনা মোহাম্মদ এনাম জানান, গতকাল সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে মদিনা জিয়ারত শেষে ফেরার পথে মদিনা জেদ্দা হাইওয়ে, মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়াদি আল ফারা নামক এলাকায় পৌঁছানোর পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়িটি উলটে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও জানান, নিহত ফোরকান ও মোস্তফা জেদ্দার সুখ সাথী মার্কেটের সফল ব্যাবসায়ী, তারাসহ পরিবারে জেদ্দায় দীর্ঘ দিন বসবাস করে আসছেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেদ্দাস্থ প্রবাসী কমিউনিটিতে।

বর্তমানে দু'জনের মরদেহ মদিনার মিকাদ হসপিটালে হিমঘরে রাখা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ