মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নিউ জার্সিতে প্রথম হিজাবি মুসলিম বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সর্বোচ্চ আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন নাদিয়া কাহাফ। প্রথম হিজাবি মুসলিম হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে তিনি ওয়েন এলাকার পারিবারিক আইন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এক বছর আগে ১৫ জনকে বিচারক হিসেবে মনোনয়ন দেন নিউ জার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি। এরপর গত ২৮ ফেব্রুয়ারি কাহাফসহ তাঁদের নিয়োগে ভোট দেয় নিউ জার্সি সিনেট। অবশ্য কাহাফ প্যাসাইক কাউন্টির প্রথম মুসলিম নারী বিচারক না হলেও তিনিই প্রথম হিজাব পরে এই দায়িত্ব পালন করছেন।

পারিবারিক আইন ও অভিবাসন বিশেষজ্ঞ নাদিয়া কাহাফ হ্যালেডনে প্রথমে কাজ শুরু করেন। ২০০৩ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নিউ জার্সি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তা ছাড়া ক্লিফটনের অলাভজনক সমাজসেবা সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা এবং ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরো দুজন মুসলিম নারী বিচারক হিসেবে কাজ করছেন।

এর আগে ২০২২ সালের জুনে আরিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক হিসেবে ইতিহাস তৈরি করেন। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরীও আছেন। তিনি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী হতে পারেন।