বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিফিন ও শিক্ষা ভাতা বাড়তে পারে সরকারি কর্মচারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেই কয়েকটি গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ও সন্তানদের শিক্ষা সহায়ক ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদকে জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা মহার্ঘ ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে করোনা পরবর্তী মন্দা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর সরকারি চাকুরেদের কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথা বিবেচনায় নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র বলছে, জানুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের প্রস্তাব আমলে নিয়ে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা, ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্র আরও বলছে, ইতোমধ্যেই জেলা প্রশাসক সম্মেলনে উঠে আসা এসব প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। অর্থ বিভাগ এ লক্ষ্যে কাজ করছে।

এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব সময়ই দেশের সর্বস্তরের মানুষের কথা ভাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এর বাইরে নন। তাই তিনি অবশ্যই একটি ভালো সংবাদ দেবেন, এমন প্রত্যাশা আমরা করতেই পারি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাবিত বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট মহল পরীক্ষা-নিরীক্ষা করছে। যেটি ভালো হয় সেটির ঘোষণা আমরা সময় মতোই পাবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ