বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদারে সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এছাড়া ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত রাখা প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীরা দেশের যেকোন (অধস্তন) আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ৬ মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে।

এদিকে আরেক বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীর তথ্যগত কিছু ত্রুটি থাকলে তা সংশোধন করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে যদি কারো অ্যাপ্লিক্যান্ট কপি, এডমিট কার্ড, ফরম ‘এ’ কিংবা প্রযোজ্য ক্ষেত্রে রিঅ্যাপিয়ার ফরমে প্রার্থীর নাম ও পিতার নামের বানান বা জন্ম তারিখ সংক্রান্ত ভুলভ্রান্তি থাকে তাহলে এই বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে সংশোধনীর সপক্ষে কাগজপত্রসহ বার কাউন্সিল অফিসের এনরোলমেন্ট শাখায় যোগাযোগ করতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে লিংক ক্লিক করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ