বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সত্য-সুন্দরের ইতিবাচক উপস্থাপনে আমাদের এগিয়ে আসতে হবে: মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। মানুষের মানবিক বিকাশ ও জীবনের প্রগতি সকল কালের মহামানুষের গভীর অন্বেষা। সেই অন্বেষাকে নিশ্চিত করার হাতিয়ার হলো সত্য-সুন্দর , জ্ঞান-প্রজ্ঞা, প্রযুক্তি ও নৈতিকতা। জীবনের আভ্যন্তরীণ ও বাহ্যিক সমৃদ্ধি এ জন্য জরুরি।

কিন্তু আধুনিকতা যতোটা বাহ্যিক জগতকে সাজায়, ততোটাই উপেক্ষা করে আমাদের আত্মিক ও নৈতিক জগতের প্রতি। ফলে দেখা দিচ্ছে বহুমাত্রিক সঙ্কট।

এ প্রেক্ষাপটে যথার্থ কাল-জ্ঞান এবং জীবনের প্রাজ্ঞপাঠ সহকারে সত্য-সুন্দরের ইতিবাচক উপস্থাপনে এগিয়ে আসতে হবে" । উপরোক্ত কথাগুলো বলেছেন কবি, দার্শনিক ও গবেষক মুসা আল হাফিজ।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর দয়াগঞ্জে ৫ দিনব্যাপী আধুনিক মতবাদ শীর্ষক কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।

মা'হাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়া (দাওয়া ও গবেষণা কেন্দ্র)-এর মিলনায়তনে কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

মাওলানা খালিদ সাইফুল্লাহ ও নাসিম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার আবিদ হুসাইন, অ্যাডভোকেট নাঈম হাসান, মাওলানা আলাউদ্দীন রফিক, আরিফুল ইসলাম, অ্যাডভোকেট মুনায়েম বিন মুজিব প্রমুখ।

৫ দিনব্যাপী এ কর্মশালায় আধুনিকতা, ধর্মনিরপেক্ষতা, ব্যক্তিস্বাতন্ত্রবাদ, যুক্তিবাদ, নারীবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র,ডারউইনিজম, কমিউনিজম, ওরিয়েন্টালিজমসহ বিভিন্ন আধুনিক মতবাদ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ