মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৬ মাসেই হাফেজ ৯ বছরের মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান মুরাদ ও বেলায়েত হুসাইন: মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু।

শিশুটির নাম মোহাম্মদ। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে। বাবার নাম মাওলানা আনওয়ার হোসেন।

কুষ্টিয়া সদরের জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ। এই বিভাগ থেকেই এখানকার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের কাছে সে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে।

মঙ্গলবার মোহাম্মদের বাবা ও জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, মোহাম্মদ খুব শান্ত মেজাজের। প্রতিদিন ১০ পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। তার অসাধারণ মেধাকে যেন সুন্দরভাবে কাজে লাগায় সেজন্য আমি তাকে বলেছিলাম- তুমি ছয় মাসে হাফেজ হলে তোমাকে ওমরাহ করাব। ও সেটা পেরেছে। আলহামদুলিল্লাহ।

কবে তাকে ওমরাহ করাবেন- এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদের বাবা বললেন, ‘ইনশাআল্লাহ খুব শিগগিরই।’

মোহাম্মদের শিক্ষকদের ‘উপহার’ও দেবেন বলে জানালেন তারা বাবা মাওলানা আনওয়ার হুসাইন।

জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হামিদসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক মোহাম্মদের সফলতা কামনা করে সবার দোয়া চেয়েছেন।

-এটি