সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

শিক্ষিকা-ছাত্রীদের হিজাব পরা বাধ্যতামূলক করল আজাদ কাশ্মির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেয়ে শিক্ষার্থী ও শিক্ষিকাদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মির (এজেকে) সরকার। এখন থেকে ছেলে ও মেয়েরা একসাথে শিক্ষাগ্রহণ করে এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রী ও শিক্ষিকাদের এই নিয়ম মেনে চলতে হবে।

আজ সোমবার (৬ মার্চ) আজাদ কাশ্মিরের প্রাদেশিক শিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু ও কাশ্মিরের শিক্ষা বিভাগ ছাত্র-ছাত্রীদের একসঙ্গে পড়ানো হয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থী এবং শিক্ষিকাদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে।

একইসঙ্গে সোমবার সামনে আসা এক সার্কুলারে সমস্ত স্কুল ও কলেজের প্রশাসনকে এই নির্দেশনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আজাদ কাশ্মিরের প্রাদেশিক শিক্ষা বিভাগ।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, কর্তৃপক্ষের জারি করা এই নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আজাদ কাশ্মির সরকার। তবে হিজাব পরিধান না করা ছাত্রী ও শিক্ষিকাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা ওই পরিপত্রে স্পষ্ট করা হয়নি।

-এসআর