সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

পাকিস্তানের টিভিতে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা দেশটির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার নিষিদ্ধ করেছে মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ)।

রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণাসূচক এবং উস্কানিমূলক বক্তব্যের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার বাসভবনের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর রোববারের ওই ভাষণ দেশটির টিভি চ্যানেলগুলোতেও সম্প্রচার করা হয়।

তবে এ নির্দেশনা জারির পর গতকাল রোববার থেকে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

অন্যদিকে, রোববারের ভাষণে ইমরান সরকারি দলের নেতাদের বিপক্ষে কটাক্ষ করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, তারা তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া তাদেরকে আইনি মামলায় সুরক্ষা দিয়েছেন। ভাষণে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেবার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান ইমরান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ