সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইউটিউব দেখে দেখে দৈনন্দিন ওজিফা পড়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুনিয়া এখন হাতের মুঠোয়। হাত ঘোরালেই বিশ্ব ধরা দেয় নিজ আঙ্গিনায়। প্রযুক্তির এ যুগে সবই এখন সহজে পাওয়া যায়। এমন কি নেই; যা নেট দুনিয়ায় নেই? সবই আছে। মানুষের জীবনের সব প্রয়োজন এখন নেট দুনিয়ায়। প্রযুক্তির উৎকর্ষতাকে আরও সহজ করে দিয়েছে ইউটিউব ফিচার। যে কোনো কিছু ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়।

আমাদের দৈনন্দিন জীবনের দোয়া-মাসআলা থেকে শুরু করে রান্না-বান্না, ঘর গোছানোসহ যাবতীয় সবকিছু সহজে শিখা যায় ইউটিউব দেখে দেখে। কিন্তু এ ইউটিউব একটি উন্মুক্ত ময়দান। এখানে ভালো-খারাপ, ভুল-শুদ্ধ, গ্রহণীয়-অগ্রহণীয় সবকিছুরই সংমিশ্রণ রয়েছে।

এমন পরিস্থিতিতে ইউটিউব দেখে দেখে কি দৈনন্দিন ওজিফা বা আমল করা যাবে? করলে সেটার বিষয়ে শরীয়তের হুকুম কী? এমনই একটি প্রশ্ন দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে করেছেন জনৈক ব্যক্তি।

প্রশ্নকারী ব্যক্তি তার প্রশ্নে উল্লেখ করেছেন, ‘ইউটিউব দেখে দেখে দৈনন্দিন ওজিফা পড়ার বিষয়ে শরীয়তের হুকুম কী?’

জবাবে দেওবন্দের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউটিউবে গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য সবরকমের দোয়া-ওজিফা বিদ্যমান রয়েছে। তাই তাহকিক ছাড়া সে সকল ওজিফা না পড়া উচিত।’

এরপর দেনন্দিন আমলের বিষয়ে দেওবন্দ থেকে পরামর্শ দিয়ে বলা হয়, ‘মাসনূন দোয়ার অনেক গ্রহণযোগ্য কিতাবাদি বিভিন্ন প্রকাশনীতে পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে সেসব দেখে দেখে পো যেতে পারে। তাহলে আর কোনো সন্দেহ থাকবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ