বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা প্রদানের জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে রোমানিয়া।

বৃহস্পতিবার (২ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে রোমানিয়াকে তাদের কনস্যুলার পরিষেবা পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

রোমানিয়ার কনস্যুলার দল তাদের পরিষেবা পরিচালনার জন্য ৫ মার্চ ঢাকা পৌঁছবে বলেও জানান তিনি।

রোমানিয়ার একটি কনস্যুলার দল গত বছর তিন মাস তাদের সেবা পরিচালনা করে পাঁচ হাজার ৪০০টি ভিসা দিয়েছিল।

সেহেলী সাবরীন জানান, রোমানিয়ার সফল কনস্যুলার সেবা দেখার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এখানে একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য চিঠি পাঠিয়েছেন। চলতি বছরের এই সময়ের মধ্যে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশী নাগরিককে ভিসা দেবে বলে আশা করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ