শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কোনো একক ইমামের তাকলিদ কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি রফি উসমানি।।

প্রশ্ন: চার ইমামের মধ্যে যেকোনো এক ইমামের তাকলিদ বা আনুগত্য করা কি জরুরি?

উত্তর: এই প্রশ্নটি অনেকে করে থাকেন। এর বিস্তারিত জবাব শুনে নিন। কুরআনে কারীম নিজের প্রবৃত্তির অনুসরণ করতে বারণ করেছে। এর দ্বারা জানা গেল, প্রবৃত্তির অনুসরণ করা হারাম।

আর এই হারাম থেকে বাঁচার উপায় হলো কোনো একজন ইমামের অনুসরণ করা। এমনটা করা যাবে না যে, কিছু বিষয়ে এই ইমামের অনুসরণ করলাম আর কিছু বিষয়ে অপর ইমামের অনুসরণ করলাম।

এমনটা করার সুযোগ দিলে লোকেরা নিজেদের মনখুশি মতো এই ইমামের কিছু অনুসরণ করবে, আরেক ইমামের কিছু অনুসরণ করবে। যেখানে যা সুবিধাজনক বলে মনে হবে তাই করবে। যেহেতু এটা করা হারাম এজন্য এক ইমামের অনুসরণ করা জরুরি।

দ্বিতীয় বিষয় হলো, কোনো এক ইমামেরও অনুসরণ না করার দ্বারা অনেক সময় এমন অবস্থায় সৃষ্টি হবে যাতে তার আমল একদমই শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে তা না। অথচ সেই ব্যক্তি নিজ থেকে এই আমলকে সঠিক বলে মনে করছে। যেমন ইমাম আবু হানিফা রহ.-এর মতে শরীরের যেকোনো স্থান থেকে রক্ত বের হয়ে নিজ স্থান থেকে প্রবাহিত হলেই ওজু ভেঙ্গে যাবে।

অপরদিকে ইমাম শাফেরি রহ.-এর মতে রক্ত প্রবাহিত হওয়ার দ্বারা ওজু ভাঙ্গবে না। বিপরীতে একটি মাসআলা আছে। কোন পর্দা ছাড়া সরাসরি নারীকে স্পষ্ট করলে ইমাম শাফেয়ি রহ.-এর মতে তার ওজু ভেঙ্গে যাবে। আর ইমাম আবু হানিফা রহ.-এর মতে ওজু ভাঙ্গবে না।

এবার কোনো ব্যক্তির ক্ষেত্রে উল্লিখিত দুটি ঘটনাই ঘটল। অর্থাৎ তার শরীর থেকে রক্ত প্রবাহিত হলো এবং কোনো পর্দা ছাড়া সরাসরি নারীকে স্পর্শ করলেন। তিনি ভাবলেন, আজ অনেক ঠান্ডা, ওজু করা অনেক কঠিন। রক্ত প্রবাহিত হওয়ার ব্যাপারে ইমাম শাফেয়ি রহ.-এর মাযহাব অনুসরণ করি।

সুতরাং ওই ব্যক্তি ওজু ছাড়া নামায আদায় করলেন। তিনি এমনটা করলে দুই ইমামের কারও কাছেই তার নামায বিশুদ্ধ হবে না। অথচ তিনি মনে করছেন, তার নামায বিশুদ্ধ হয়েছে।

বিষয়টি একটি দৃষ্টান্ত থেকেও বুঝে নিন। আপনি এক ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছেন। একই সময়ে একই রোগের চিকিৎসা আরেক ডাক্তারের কাছে শুরু করলেন। কিছু ওষুধ বলে দিলেন এক ডাক্তার, আরও কিছু ওষুধ বলে দিলেন আরেক ডাক্তার। এবার আপনি আপনার খুশি মতো সেই ওষুধ সেবন করতে লাগলেন।

ভাবলেন, এই ডাক্তারের সিরাপটা ভালো, এটা খাই। আরেক ডাক্তারের ট্যাবলেটটা ভালো, সেটাও খাই। এবার বলুন তো এর পরিণতি কী হবে? এই ঘটনা যারা মাযহাব মানার ব্যাপারে নিজেদেরকে স্বাধীন মনে করে, তারা মূলত আল্লাহ, রাসূল কিংবা চার ইমামের অনুসরন করে না। তারা সরাসরি শয়তানের অনুসরণ করে থাকে। কুরআনে কারীমে এটা স্পষ্ট নিষেধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ