মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধনে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়েই করা যাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনের কাজ। ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সম্প্রতি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করার জন্য ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে জনগণ যাতে জনভোগান্তির শিকার না হন সে জন্য এখন থেকে এ সব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে। এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ