বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে টানা ৪৫ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার ১৪ কিশোর। শ্যামনগর সদর ইউনিয়নের খাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক যুবকের সহযোগিতায় এই উপহার দেওয়া হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কিশোরদের হাতে উপহারের বাইসাইকেল হস্তান্তর করে মসজিদ কমিটি ও এলাকাবাসী। শিশু-কিশোরদের মুঠোফোনে আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আজিজুর রহমান আজিবর, মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন আলী জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪৫ দিন নামাজ আদায়ের কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে খাগড়াদানা গ্রামের ১৬ জন কিশোর-যুবক অংশ নেয়। এর মধ্যে টানা ৪৫ দিন (২২৫ ওয়াক্ত) তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয়েছে ১৪ কিশোর। ২২৫ ওয়াক্ত নামাজ আদায়কারী এসব কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের আল্লাহ পুরস্কৃত করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক যে যুবক শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছেন তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুধু খাগড়াদানা গ্রাম নয়, আশপাশের গ্রাম, শহরে এটা ছড়িয়ে যাক। তাতে কোমলমতি শিশু-কিশোরেরা মুঠোফোন ও অন্যান্য আসক্তি থেকে দূরে থাকবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ