মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক-সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশের কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

আব্দুর রহমান বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। ফলে ৪ দশমিক ১০ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভূ-কম্পনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়। ৪.৩ মাত্রার ভূ-কম্পনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়।

কয়েকদিনের ব্যবধানে দেশে মৃদু ভূ-কম্পন অনুভূত হলেও, তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজু়ড়ে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কবলে পড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দুদেশের বহুতল ভবনগুলো। ধ্বংসস্তূপে চাপা পড়েন বহু মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ে মৃতের সংখ্যা। সেই সংখ্যা বর্তমানে ৫০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ।

তুরস্ক ও সিরিয়ার পর ভূমিকম্প একে একে আঘাত হানে চীন, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ওমান এবং ভারতের সিকিম ও জম্মু-কাশ্মীরে। যদিও এসব দেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ