শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা কীভাবে পালন করতে হয় সে বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবনের ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

জঙ্গিবাদ নিয়ে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্স নীতি, সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ