বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ

হাটহাজারী মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি (১৪৪৩-৪৪হি.) শিক্ষাবর্ষের বার্ষিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

আজ (২২ ফেব্রুয়ারী) বুধবার সকাল ৯টায় জামিয়ার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার হাত থেকে পরীক্ষকগণ প্রশ্নপত্র গ্রহণের মধ্য দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে জামিয়ার শিক্ষা পরিচালক ও মুহাদ্দিস আল্লামা কবীর আহমদ বলেন, আজ থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় দাওরায়ে হাদীস (আরবী-মাস্টার্স)এর হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ ছাড়া জামিয়ার সাধারণ বিভাগ ও বিভিন্ন উচ্চতর বিভাগের প্রায় ৭ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, পরীক্ষা উপলক্ষে জামিয়ার শিক্ষাভবনের ২য় ও ৩য় তলায় পরীক্ষার হল নির্ধারণ করা হয়। হলে এমন সুবিন্যাস্তভাবে আসন সাজানো হয় যে, প্রতিটি পরীক্ষার্থীর ডানে ও বামে এবং সামনে ও পিছনে ভিন্ন জামাতের ছাত্র থাকে; যাতে কেউ চাইলেও কারো কাছ থেকে দেখে লেখার সুযোগ না পেয়ে থাকা। তাছাড়া হলে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক নিযুক্ত করা হয়েছে এবং তারা পরীক্ষা চলাকালীন পুরো সময় কড়া নজরদারি করে যাবেন। তৃতীয় তলায় দারুল মিশকাত মিলনায়তনে বেফাকুল মাদারিস বোর্ডের পরীক্ষা হল নির্ধারণ করা হয়েছে। সেখানে বেফাক নির্ধারিত পরীক্ষকগণের তত্ত্বাবধানে পরীক্ষা চলছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ