বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরা*য়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলি*স্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের নাবলুসে নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। আজ বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলিদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

আজ বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান চালাতে আসে ইসরায়েলি সেনারা। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখনই তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। খবর আলজাজিরার।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব মিলিয়ে ১০২ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

নাবলুসে লায়ন্স ডেন নামের একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুল ঘানিকে গ্রেপ্তার করতে আসে ইসরায়েলি বাহিনী। তাদের দুজনই গুলিতে নিহত হয়েছেন।

এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর চেকপয়েন্টগুলোতে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত দখলকৃত স্থানগুলোতে ইসরায়েলিদের হাতে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১৩ জনই শিশু।

গত বছর থেকে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২২ সালে ইসরায়েলি দখলদারদের হাতে শুধু পূর্ব জেরুজালেমেই প্রাণ হারান ১৭১ জন ফিলিস্তিনি। ২০০৬ সালের পর যা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ