শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

হজযাত্রীদের আরও দুই টিকা বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা টিকার পাশাপাশি আরও দুটি টিকা নিতে হবে হজযাত্রীদের। বাধ্যতামূলক ভাবে মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। সেই সঙ্গে দেশটি থেকে আরও তিনটি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

২০ ফেব্রুয়ারি, সোমবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত শর্তে দেখা গেছে, এর আগে যারা হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী হজে যেতে সর্বনিম্ন ১২ বছর বয়স হতে হবে। এছাড়া দীর্ঘস্থায়ী কোনো রোগ রয়েছে এমন ব্যক্তিকে হজে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে সৌদি আরব।

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে হজে যাওয়ার সুযোগ পায়নি বিশ্বের কোনো দেশ। তবে সেই দুই বছর সৌদি আরবে অবস্থান করা সীমিত সংখ্যাক দেশি-বিদেশি হজের সুযোগ পেয়েছিলেন।

এরপর ২০২২ সালে মহামারি নিয়ন্ত্রণের দিকে আসলে করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণকারী অনূর্ধ্ব ৬৫ বছর বয়সী ব্যক্তি হজের সুযোগ পান। সেবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান মোট ৫৭ হাজার ৫৮৫ জন।

তবে এবার সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় করোনা টিকার পাশাপাশি হজযাত্রীদের আরও দুটি টিকার শর্ত জুড়ে দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

এদিকে গেল ৮ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ