মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার  (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় আছে। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে।

তিনি আরও বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ