সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

শক্তিশালী ভূমিকম্পে কাপলো নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউজিল্যান্ডের ওয়েলিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ৫৭.৪ কিলোমিটারের মাঝারি গভীরতায় ছিল প্রাথমিকভাবে জানা গেছে।

আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটি নিউজিল্যান্ডের প্যারাপারউমু অঞ্চল থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীভূত ছিল।

নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ‘সেখানে একটি বড় কম্পন অনুভূত হয়েছে। প্যারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। যার মাত্রা ছিল ৬.০ এবং ৫৭ কিলোমিটার গভীরে উত্তর দ্বীপে ব্যাপকভাবে এটি অনুভূত হয়েছে।’

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। বিধ্বংসী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডে আঘাত হানার পরেই ভূমিকম্পটি হলো। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে চারজন নিহত হয়েছে এবং পুরো উত্তর দ্বীপ জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ