সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

বাংলাদেশিরা ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। এদের মধ্যে একজন জীবিত ও বাকি ২২ জন মৃত।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার তুরস্কে যাওয়া বাংলাদেশের উদ্ধারকারী দলের সর্বশেষ এ পরিস্থিতি জানিয়েছেন।

তিনি বলেন, আজকের (১৫ ফেব্রুয়ারি) সর্বশেষ পরিস্থিতি তুরস্কের থেকে তাদের জানানো হয়েছে। উদ্ধার অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে জীবিত, বাকি ২২ জনকে মৃত উদ্ধার করা হয়। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় বাংলাদেশের উদ্ধারকারী দল। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ