বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে পুলিশ সফল হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা রোধে ও জননিরাপত্তায় পুলিশ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৮ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ পুলিশ দক্ষতা, বীরত্ব ও দেশপ্রেমের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেই দেশে আজ এই অগ্রগতি।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে এগিয়ে চলা, সেটার পেছনের চালিকাশক্তি হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারা। যার পেছনে মোক্ষম ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ডিএমপি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ঢাকাবাসীর আস্থা অর্জন করেছে। এর আগে, ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শোভাযাত্রাটি মিন্টু রোড থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ