বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জীবিত ১ ও মৃত ৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ থেকে পাঠানো সম্মিলিত উদ্ধারকারীরা। তুরস্কে এখন পর্যন্ত একজনকে জীবিত ও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে তারা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের একজন জীবিত বালিকাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

এর আগে বুধবার ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় সম্মিলিত উদ্ধারকারী দল বাংলাদেশ থেকে তুরস্কে যাত্রা শুরু করে। উড়োজাহাজে প্রায় ২৪ ঘণ্টা যাত্রা শেষে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি রাতে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ