রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

গোপালগঞ্জে স্কুলের পিকনিক বাস উল্টে নিহত ২, আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল পিকনিকের বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আহতরা গোপালগঞ্জের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী-শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ও অফিস স্টাফরা। সারা দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পরে সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি ফিরছিল।

এ সময় গোপালগঞ্জের কাশিয়ানী বাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে গিয়ে দ্বিতীয় বাসটি দুর্ঘটনায় পড়ে। মেইন সড়ক থেকে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দ্বিতীয় বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান।

এ ছাড়া গুরুতর আহত হন বাসটিতে থাকা আরও ৪০ শিক্ষার্থী-শিক্ষকরা। আহতদের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাসকে যশোর জেনারের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতদের খোঁজখবর নিতে এসে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, দুর্ঘটনাকবলিত সব শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় অর্থ ও সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

যশোর জেনারেল হাসাপাতালের ডা. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন। ১৫ জন আহতের মধ্যে ৩ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ