সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়েছেন আড়াই লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৪৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ২৩০ জন।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪২ জনের এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছেন ১৬১ জনের।

এছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ৪২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ১০৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৯৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন ৪৫ জন।

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন এবং মারা গেছেন ৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৯২ জন এবং মারা গেছেন ৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন এবং মারা গেছেন ৪ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন এবং মারা গেছেন ১০ জন।

ফিলিপাইনে কোনো আক্রান্ত নেই এবং মারা গেছেন ১০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৮৪ জন এবং মারা গেছেন ৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ৬ জন। পর্তুগাল আক্রান্ত হয়েছেন ৬৭১ জন এবং মারা গেছেন ১৯ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন এবং মারা গেছেন ৭ জন। কোস্টারিকায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন এবং মারা গেছেন ২৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ২৩৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৫ হাজার ২৫৮ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৯৬৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ