সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

আবারও বাড়ছে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে বেশ কয়েকদিন করোনার সংক্রমণ নিম্নমুখী থাকলেও আবারও বেড়েছে।গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৮৮ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭২২ জন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৯ হাজার ৫১২ জন। মৃত্যু হয়েছিল ৫৫৬ জনের। একদিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। এছাড়া গত দিনের চেয়ে মৃতের সংখ্যাটিও বেড়েছে।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ১৫৬ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭৪ হাজার ৪৯০ জনে।

গত কয়েকদিনের মতো পুরো বিশ্বে সংক্রমণের দিক দিয়ে সবার উপরে আছে এশিয়ার দেশ জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৪৩৮ জন। আগের দিনের তুলনায় যা প্রায় ১০ হাজার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৩৯৪ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৬ হাজার ১২০ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

তবে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৩ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ জন মারা গেছেন জাপানে। আগের দিন মৃত্যুর দিক দিয়েও এগিয়ে ছিল জাপান। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। আর তৃতীয় সর্বোচ্চ ৯৪ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ