বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে ভারত যাচ্ছেন কারি আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ভারত-২০২৩ এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন।

আজ বুধবার তিনি ভারত সফরের সূচনা করেন। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

ইক্বরা'র সভাপতি ক্বারী আহমাদ বিন ইউসুফ জানান ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে কুরআনের অমীয় বাণী পৌঁছে দিতে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা এ সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

এ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারী দাসরিজাল নাইনিন, মালয়েশিয়ার ক্বারী মুহাম্মাদ হুসাইনি বিন মাহমুর, ভারতের ক্বারী মানজুর আহমাদ এবং এ কে মানজুর অংশগ্রহণ করবে।

সম্মেলন শেষে ক্বারী আহমাদ ইউসুফ আযহারী আগামী ২১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ