মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার শোক ও সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দারুল উলূম হাটহাজরী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। একইসাথে তিনি বাংলাদেশ সরকারের প্রতি দেশ দুটিতে সেনাবাহিনীর উদ্ধারকারী দল পাঠানোসহ সাধ্যমতো সহযোগিতার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আরো বলেন, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত সর্বশেষ খবর অনুযায়ী তুরস্ক ও সিরিয়ায় গতকাল সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু এবং বহু ভবন ধ্বসে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানা যাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধসহ হাজার হাজার মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। জোরালো আশঙ্কা করা যাচ্ছে যে, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ভ্রাতৃপ্রতিম দেশ দু’টির এই ভয়াবহ বিপদে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। দয়াময় আল্লাহ রাব্বুল আলামীন নিহতদের সকলকে মাগফিরাত ও শহীদী মর্যাদা এবং শোকাহত স্বজনদেরকে শোক সইবার তাওফীক দান করুন। একই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্যও বিশেষভাবে দোয়া করছি।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আরো বলেন, তুরস্ক ও সিরিয়া মুসলিম অধ্যুষিত ভ্রাতৃপ্রতিম দেশ। একই সাথে দেশ দু’টি ওআইসির সদস্য এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। যেকোন দুর্যোগে উদ্ধার তৎপরতায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা ও সুনাম সর্বজনবিদিত। সুতরাং তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ এই দূর্যোগে সেনাবাহীর চৌকস উদ্ধারকারী দল পাঠানোসহ সাধ্যমতো সকল হযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমি উদাত্ত আহবান জানাচ্ছি। যে কোন মানবিক কাজে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর উপর বাংলাদেশের সুনাম সর্বজনবিদিত।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া দেশবাসীর প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা ও সকলপ্রকার বিপদ থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-মুনাজাত করার আহবান জানান।

তিনি বলেন, কুরআন-হাদীসের ভাষ্যমতে মানুষ যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে পড়ে, জুলুম-অত্যাচারকে গুনাহ বলে মনে করে না, তখন আল্লাহ বিভিন্ন আযাব-গজব ও দূর্যোগ-দুর্বিপাক, খরা,