বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্ক-সিরিয়ায় বাংলাদেশের উদ্ধার টিম পাঠানোর আহ্বান বাংলাদেশ জমিয়তুল উলামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা। একইসাথে বাংলাদেশ সরকারকে দেশ দুটির পাশে দাঁড়ানোর আহ্ববানও জানিয়েছে সংগঠনটি।

সোমবার ( ৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় বাংলাদেশ জমিয়তুল উলামা।

ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক হাসানাত চৌধুরী সাক্ষরিত বিবৃতিতে ভূমিকম্পে নিহতের প্রতি শোক প্রকাশ করে বলা হয়, ‘অপঘাতে মৃত্য কখনই কারো কাম্য নয়। আল্লাহ তাআলা নিহতদের ক্ষমা করুন ও স্বজনদের শোক সইবার সক্ষমতা দান করুন।’

তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র। তুরস্ক ও সিরিয়ার এই জাতীয় দূর্যোগে বাংলাদেশ সবধরনের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবে বলে আমরা আশাবাদী। উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য ও অভিজ্ঞতা সর্বজন বিদিত। তাই আমরা আশা করছি, সেনাবাহিনীর একটি চৌকস উদ্ধারকর্মী দল প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ আজই দেশ দুটির ভূমিকম্প কবলিত এলাকায় প্রেরণ করতে বাংলাদেশ সরকার উদ্যোগ নেবে।’

সংগঠনটির চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দেশবাসীকে তুরস্ক ও সিরিয়ার জন্য দুআ ও ইস্তিগফার এবং তুর্কি ও সিরিয় জনগণের পক্ষ থেকে গরীব-দুঃখীদের দান-সদকা করতে আহ্বান জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পে ২৩০০ মানুষ নিহত হয়েছেন। শুধু তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে ১,৪৯৮-এ দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। এছাড়াও সিরিয়ায় কমপক্ষে আটশত মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশ দুটিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ