বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজানকে ঘিরে ৫ পণ্যের আমদানি জটিলতা নেই: ভোক্তার মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানকে কেন্দ্র করে তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর এই ৫টি পণ্যের আমদানি জটিলতা এখন আর নেই বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকারের সাথে মসলা ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, মসলার এলসির সমস্যা নিয়ে কাজ করা হবে। শিগগিরই এই জটিলতা কেটে উঠার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ডিউটি ফি নির্দিষ্ট করে দেয়ার সুপারিশ করবে ভোক্তা অধিকার অধিতদফতর। এ সময় আমদানিকারকরা বলেন, ডলার সংকট ও এলসি বন্ধ থাকায় বাজারে অস্থিরতা বাড়ছে। তুরস্ক, আফগানিস্তান এলসি নিচ্ছে না বলে। দুইটি দেশ থেকে আমদানি বন্ধ থাকায় সরবরাহে ব্যাঘাত ঘটছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের দেয়া ডলার রেটে ডলার পাওয়া যাচ্ছে না। এলসি খোলা নিয়মিত রাখা না গেলে সংকট ঘনীভূত হবে। সরবরাহ শিথিল ও বন্দর থেকে পন্য খালাসের ব্যবস্থা করে দেয়ার দাবি জানান তারা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ