মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পঞ্চম আঞ্চলিক বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণী বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানী ঢাকার পূর্বধোলাইপাড়, টিপটি গলির হাজী মুজিবুর রহমান দারুল উলুম কওমি মাদরাসায় ৫ম আঞ্চলিক বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তানযিমুল উলামা ওয়াল আইম্মাহর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন তানযিমুল উলামা ওয়াল আইম্মাহর সভাপতি আল্লামা রশিদ আহমদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, লেখক, সাহিত্যিক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতি মোহাম্মদ ইমাদ উদ্দিন, সিনিয়র মহাদ্দিস, জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ,ঢাকা, মুফতি মনিরুজ্জামান, মুহতামিম, জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, যাত্রাবাড়ী, ঢাকা, মুফতি বোরহান উদ্দিন রাব্বানী, মুহতামিম জামিয়া আবু বকর রা. কাজলারপাড়, ঢাকা।

দীনি ভাইদের প্রতি ঢাকার পূর্বধোলাইপাড়, টিপটি গলির হাজী মুজিবুর রহমান দারুল উলুম কওমি মাদরাসায় আসার জন্য আহ্বান জানিয়েছেন, মাদরাসার মুহতামিম, তানযিমুল উলামা ওয়াল আইম্মাহর সেক্রেটারি, মুফতি শফীক সাদী।

-এটি