শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮


ঢাকা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে কয়েকটি ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটির চতুর্থ তলায় কিডনি বিভাগ রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে অবস্থানরত অনেকে আতঙ্কে নিচে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ