বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চলতি সংসদের রেকর্ডসংখ্যক এমপি মারা গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০১৯ সালের ৩০ জানুয়ারি চলতি একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছে। যা এর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। এই সময়ে সংসদের ২১টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৭৫ দিন। এরই মধ্যে চলতি সংসদের রেকর্ডসংখ্যক ২৬ জন সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর নানা নাটকীয়তা সত্ত্বেও বিএনপি সংসদে ফেরার পাশাপাশি প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সরকারের ভেতর থেকে বেরিয়ে প্রকৃত বিরোধী দলের ভূমিকায় ফেরার কারণে জাতীয় বিভিন্ন ইস্যুতে আলোচনায় প্রাণবন্ত ছিল সংসদ অধিবেশন। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত হলেও সংসদে সরব ছিলেন বিএনপির সংসদ সদস্যরা।

নির্বাচনে ভয়াবহ বিপর্যয়ের পর শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা। কিন্তু নানা নাটকীয়তার পর তাঁরা চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগদান করেন। আর এতেই পাল্টে যায় সংসদ অধিবেশনের চিত্র।

চলতি সংসদের চার বছরে সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ চলতি সংসদের ২৬ জন সদস্য মৃত্যুবরণ করেছেন।

বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে সংসদ ভবনে জানাজার রেওয়াজ থাকলেও করোনাকাল হওয়ায় গত বছরে তা হয়নি। তবে সংসদে শোক প্রস্তাব নিয়ে আলোচনা এবং প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ