বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুর ২টার দিকে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বেলা ১০টার পর থেকে রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসতে শুরু করে নেতাকর্মীরা। একইভাবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে সকাল ১০টার পর মিছিল নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল।

নয়াপল্টনে সমাবেশ শুরুর মধ্য দিয়ে সারা দেশে বিভাগীয় সমাবেশের উদ্বোধন করা হয়। ঢাকাসহ দলীয় ১০ বিভাগে সমাবেশ করছে বিএনপি।

এদিকে দেশের রাজনৈতিক বড় দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীর সড়কে হতে পারে তীব্র যানজট। ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ যাত্রীরা। এ ছাড়া চাপা উত্তেজনা রয়েছে নগরবাসীর মধ্যে। এদিকে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীর চরের ৩১ শয্যা হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ