মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন ২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২ ফেব্রুয়ারি মেট্রোরেল লাইন ১-এর নির্মাণকাজ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মাণকাজের উদ্বোধন ও একটি ফলক উন্মোচন করবেন। এর মধ্য দিয়ে ডিপোর কাজ শুরু হবে।

প্রকল্পের দুটি অংশ। প্রথমটি কমলাপুর রেলস্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত। এই অংশ হবে পাতালপথে। অন্য অংশটি নর্দ্দার যমুনা ফিউচার পার্কের কাছ থেকে পূর্বাচলের পথে। এই অংশ হবে উড়ালপথে এবং এর শেষ স্টেশন ও ডিপো হবে পূর্বাচলের পিতলগঞ্জে। এমআরটি ১-এর মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। কমলাপুর থেকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যন্ত দূরত্ব ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার। এ পথে স্টেশন থাকবে ১২টি। অন্যদিকে নর্দ্দা থেকে পূর্বাচল পথের দূরত্ব ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার। এই অংশ সম্পূর্ণ উড়াল ও স্টেশন থাকবে ৯টি।

২০২৬ সালের ৩১ ডিসেম্বর এমআরটি লাইন ১-এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির এক সমীক্ষার তথ্য অনুযায়ী, এ পথে ট্রেন চলাচল শুরু হলে বিমানবন্দর থেকে ১২টি স্টেশনে থেমে ২৪ মিনিট ৩০ সেকেন্ডে কমলাপুরে যাবে ট্রেন। নতুনবাজার থেকে ৯টি স্টেশনে থেমে ২০ মিনিট ৩৫ সেকেন্ডে ট্রেন যাবে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত। আর কমলাপুর থেকে ১৬টি স্টেশনে থেমে পূর্বাচল টার্মিনাল যেতে সময় লাগবে ৪০ মিনিট।

এমআরটি লাইন ১-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) দেবে ৩৯ হাজার ৪৫০ কোটি ৩২ লাখ টাকা। ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা দেবে সরকার। প্রকল্পের নির্মাণকাজ ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, রাজধানীর কাঞ্চন সেতু থেকে কমলাপুর পর্যন্ত ৩১.২৪ কিলোমিটারের এ পথটি মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ নামে পরিচিত হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে এমআরটি লাইন ১-এর ডিপো নির্মাণ করা হবে। পরে মাটির নিচ দিয়ে যাওয়া পথের কাজ শুরু করা হবে। এই কাজ কিছুটা এগিয়ে গেলে উড়াল অংশের কাজও শুরু করা হবে। একপর্যায়ে উড়াল ও মাটির নিচেÑ দুই অংশের কাজই এক সঙ্গে চলবে। এমআরটি লাইন ১-এর পুরো পথে থাকবে ২১টি স্টেশন। বিমানবন্দর রুটের স্টেশনগুলো থাকবে বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল ৩, খিলক্ষেত, নর্দ্দা, নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। পূর্বাচল রুটের স্টেশনগুলো হবে নতুনবà¦