মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিলেটে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সিলেটে শুরু হচ্ছে চতুর্থ ইসলামি বইমেলা। তিন দিনব্যাপী এই বইমেলা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। কালান্তর প্রকাশনী ও বাংলাদেশ ইসলামি প্রকাশক ফোরামের আয়োজনে অনুষ্ঠিতব্য বইমেলাটি সফলের লক্ষ্যে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ৫ম তলায় কাতিব মিডিয়ার কনফারেন্স হলে মুফতি মুফিজুর রহমানের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মুফতি জিয়াউর রহমান।

এ ছাড়া আলোচনায় অংশ নেন মাওলানা আসাদ বিন সিরাজ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, শাব্বির আহমদ রাজি, মোহাম্মদ জসিম উদ্দিন, মুফতি আবদুল্লাহ আল মানসুর, সাংবাদিক শাহিদ হাতিমী, ফয়জুল হাসান চৌধুরী, আতিকুর রহমান নগরী, ইনাম বিন সিদ্দিক, আবু বকর জামাল, যমীর মাহমুদ, আহমাদুল হক উমামা, ইলিয়াস মশহুদ, ইকরামুল হক জুনায়েদ, নাজিম মাহমুদ, আবদুর রহমান আল আজাদ, মুহাম্মদ আবদুল বাসিত, জাহাঙ্গীর রাইহান, উসামা আযফার, যায়েদ মাহমুদ, মুতিউল মুরসালিন, জুনাইদ শামসী প্রমুখ।

ইসলামি বইমেলা সফলের লক্ষ্যে বক্তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং সিলেটের মসজিদসমূহের ইমাম-খতিবসহ সর্বস্তরের জনগণকেও সহযোগিতার আহ্বান জানান।

বিশিষ্ট লেখক মুফতি মুফিজুর রহমানের সভাপতির বক্তব্য এবং সিয়ানা ট্রাস্টের আমির মুফতি জিয়াউর রহমানের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, উক্ত বইমেলায় দেশসেরা ২৯টি প্রকাশনী অংশগ্রহণ করবে।

কেএল/