মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মা’কে নিয়ে ওমরায় মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মায়ের সাথে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব অবস্থান করছেন আলোচিত মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি।

আজ শনিবার (২১ জানুয়ারি) আরবি সংবাদমাধ্যম আলকুদসের এক খবরে বিষয়টি জানা যায়।

জানা যায়, কাতার ফুটবল বিশ্বকাপে মায়ের সঙ্গে ব্যতিক্রমী জয় উদযাপন করে গোটা বিশ্বে আলোচনায় আসেন মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি।

গত বৃহস্পতিবার হাকিমির ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-এর সৌদি আরবে একটি প্রীতি ছিল। ওই ম্যাচে সৌদির দুই ক্লাব আল নাসের ও আল হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত রিয়াদ অলস্টারের বিরুদ্ধে মাঠে নামে পিএসজি। ম্যাচ উপলক্ষে সৌদি আরবে এসে সফরটা ভালোভাবে কাজে লাগালেন হাকিমি। এই ওমরাহ সফরে তার মা ও ভাইও রয়েছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদুল হারামে ইহরাম পরিহিত আশরাফ হাকিমির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই তিনি ভক্তদের প্রচুর প্রশংসা পাচ্ছেন। সূত্র : সিএনএন আরবি

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ