শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

অন্যদেশের নয়, শুধু সৌদির হজযাত্রীদের খরচ কমবে ৩০ শতাংশ: হাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের জন্য নয়, শুধু সৌদি আরবের নিজস্ব (ডোমেস্টিক) হজযাত্রীদের জন্য হজের প্যাকেজের মূল্য ৩০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিজ্ঞপ্তি হাব জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, চলতি বছর সারা বিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের ৩০ শতাংশ মূল্য কমাল সৌদি আরব সরকার। হজের মতো একটি স্পর্শকাতর বিষয়ে যাতে বিভ্রান্ত তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্ট করে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমদ সরদার বলেছেন, প্রকৃতপক্ষে সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীদের জন্য হজের প্যাকেজের মূল্যও কমানো হয়েছে ৩০ শতাংশ। যা বাংলাদেশের কিংবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের জন্য প্রযোজ্য না।

গত তিন বছর করোনার কারণে হজে নানা ধরনের কড়াকড়ি ছিল। তবে এবার সেটিও উঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।

আল মাদ্দাহ বলেন, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে। এছাড়া সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ